সাহায্য
কোনো প্রশ্ন থাকলে নিচের উত্তরগুলো দেখুন, অথবা সরাসরি আমাদের মেসেজ করুন।
সাধারণ প্রশ্ন
কোর্সগুলো কি বাংলায়?
হ্যাঁ। সব ভিডিও আর ব্যাখ্যা বাংলায়, যাতে নতুনরাও সহজে বুঝতে পারেন।
পেমেন্ট কীভাবে করব?
bKash, Nagad, Rocket বা কার্ড দিয়ে পেমেন্ট করা যায়। পেমেন্ট সম্পন্ন হলেই সাথে সাথে কোর্স বা ইবুক খুলে যায়।
লগইন করতে কি পাসওয়ার্ড লাগে?
না। আপনার ইমেইলে একটি ৬ সংখ্যার কোড যায় — সেটি দিলেই লগইন।
কয়টি ডিভাইসে ব্যবহার করা যাবে?
একটি অ্যাকাউন্টে একসাথে ২টি ডিভাইসে লগইন থাকা যায়। তৃতীয় ডিভাইসে লগইন করলে সবচেয়ে পুরনোটি থেকে লগআউট হয়ে যায়।
কেনার আগে কি দেখে নেওয়া যায়?
হ্যাঁ। প্রতিটি কোর্সের কিছু লেসন ফ্রি, আর ইবুকের প্রথম কয়েক পাতা প্রিভিউ দেখা যায়।
কেনা কোর্স কতদিন দেখা যাবে?
কেনা কোর্স ও ইবুক আপনার অ্যাকাউন্টে থেকে যায় — ড্যাশবোর্ড থেকে যেকোনো সময় আবার দেখতে পারবেন।
আমরা যা রাখি: আপনার ইমেইল, নাম ও ফোন (দিলে), অর্ডার ও পেমেন্টের তথ্য এবং কোর্স/ইবুকের অগ্রগতি — শুধু আপনাকে কোর্স দিতে ও সাপোর্ট করতে। কার্ড বা ওয়ালেটের পিন/পাসওয়ার্ড আমরা কখনো দেখি না। সাইট উন্নত করতে ও বিজ্ঞাপন মাপতে Meta Pixel ও Google Analytics ব্যবহার করি।
